খাগড়াছড়ি: বিজু উৎসব থেকে ফেরার পথে অপহৃত ৫ চবি শিক্ষার্থী মুক্তি পেলো
খাগড়াছড়িতে বিজু উৎসব থেকে ফেরার পথে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং মৈত্রীময় চাকমা।
শিক্ষার্থীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্রসংগঠন একজোট হয়ে আন্দোলন গড়ে তোলে। ব্যাপক জনরোষের মুখে অপহরণকারীরা কয়েক দফায় শিক্ষার্থীদের মুক্তি দেয়।
পিসিপি মুক্তির আন্দোলনে সহযোগিতা প্রদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানায়।
এই অপহরণের ঘটনায়, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুন ত্রিপুরা ইউপিডিএফকে দোষী দাবি করলেও ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ অস্বীকার করেছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |